ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে ডাকাতের কবলে পড়ে ট্রাক চালকের মৃত্যু,লাশ উদ্ধার

ads

টাঙ্গাইলের মির্জাপুরে মজিবর রহমান (৫০) নামের এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার পোষ্টকামুরী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মজিবর রহমান ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুর গ্রামের বাসিন্দা তিনি ডাকাতের কবলে পড়ে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের হেলপার হাসান (২০) কে আটক করেছে। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বধরুককালাই গ্রামের সাকী মিয়ার ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত হাসান বলেন, গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাঁরা দিনাজপুরের মধ্যপাড়া থেকে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা হন। দিবাগত রাত তিনটায় ট্রাকটি মির্জাপুরের পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় পৌঁছে। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে ধীরগতি থাকায় ট্রাকটিও খুবই আস্তে চলছিল। তারা পোষ্টকামুরী সেতুর কাছে গেলে তাঁরা অস্ত্রধারী ডাকাতের কবলে পড়েন। ডাকাতদলের সদস্যরা অস্ত্র উঁচিয়ে তাঁদের কাছে থাকা মালামাল লুটে নেয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতেরা তাঁদের মারধোর করেন। পরে তাঁরা দুইজন ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যান। পরে আজ বুধবার সকালে সেতুর পাশে প্রায় ৪০ ফুট গভীর দুরত্ব থেকে পুলিশ মজিবরের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পাশে হাসানকে কাঁদতে দেখে। পরে পুলিশ মরদেহ উদ্ধার ও হেলপার হাসানকে আটক করে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

ads
ads
ads

Our Facebook Page